রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছায়ানট পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টার ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় তিনি ধানমন্ডির শংকরে ছায়ানট পরিদর্শনে আসেন।
এ সময় তিনি ছায়ানটের প্রতিটি তলায় ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হওয়া জায়গায়গুলো ঘুরে দেখেন। তবে ছায়ানটে হামলা ও ভাঙচুরে ক্ষয়ক্ষতি পরিমাণ তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ছায়ানটে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ছায়ানট পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টা, বাইরে বিজিবি-পুলিশের কড়া নিরাপত্তা
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


