বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল ঘোষণা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
শেয়ার
সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিুনি বলেন, ‘বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমেই তপশিল ঘোষণা হবে। ১০ ডিসেম্বরও হতে পারে, তবে ১১ ডিসেম্বরের মধ্যে তপশিল দিতেই হবে।’


ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তপশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিং শেষে একই দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার ঘোষণা সম্ভব না হলে বৃহস্পতিবার তা নিশ্চিতভাবে জানানো হবে।