বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রোমানিয়ার ভিসা আবেদন জমা নে‌বে কুয়ালালামপুর-হ্যানয়-ব্যাংকক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
শেয়ার
রোমানিয়ার ভিসা আবেদন জমা নে‌বে কুয়ালালামপুর-হ্যানয়-ব্যাংকক

ভার‌তের দি‌ল্লির পাশাপা‌শি বাংলাদেশি নাগরিকরা কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে ভিসা আবেদন কর‌তে পার‌বেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশের নাগরিকগণ শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লিতে রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লিতে রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনেও জমা দিতে পারবেন।