বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

সাংবাদিক শওকত মাহমুদ আটক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
শেয়ার
সাংবাদিক শওকত মাহমুদ আটক

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শওকত মাহমুদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যানও।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগে বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

তিনি বলেন, এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে সিদ্ধান্ত জানানো হবে।