বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

কওমি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
শেয়ার
কওমি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে। রোববার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।


ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেন, ‘এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।’


তিনি আরো বলেন, ‘আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’