বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

আল্লাহ যেন খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন : রাশেদ খান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
শেয়ার
আল্লাহ যেন খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ সেই পর্যন্ত দীর্ঘায়ু দান করুন, যতদিন শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হয়।

 

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা সরকার। এই মানুষটি শেখ হাসিনার দ্বারা ব্যাপকভাবে নিপীড়িত হয়েছেন।

 

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খান বলেন, বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, গণধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তার খোঁজখবর নিতে হাসপাতালে এসেছি। আমরা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি একজন আপোষহীন নেত্রী, গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন, দল-মত নির্বিশেষে সবার উচিত ওনার জন্য দোয়া করা।

 

তিনি বলেন, একদিকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। ‌ বিপরীতে খালেদা জিয়া অসুস্থ হলেও গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করছে আজকে। শেখ হাসিনার পক্ষে কথা বলার লোক কিন্তু বাংলাদেশে নেই, অথচ খালেদা জিয়াকে সবাই ভালোবাসছেন, দোয়া করছেন—এটা উনি অর্জন করে নিয়েছেন।

বিজ্ঞাপন


রাশেদ খান বলেন, আজকে যে খালেদা জিয়া অসুস্থ, তার প্রধান কারণ আওয়ামী লীগ সরকার। আমি দেশবাসীকে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করি।