বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ৫৬৭

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ৫৬৭

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাত জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত (২৭ নভেম্বর) মারা গেছেন ৯৯ জন।