বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার রদবদল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর ঊর্ধ্বতন অন্তত ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। এসব কর্মকর্তার বেশিরভাগকেই এসবি, পিবিআই, সিআইডিতে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালীন সময়ে ৬৪ জেলার পুলিশের পাশাপাশি রদবদল হওয়া এসব কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।