রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সোয়া ৫টার সময় এই আগুনের ঘটনা ঘটে। ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন রশিদ রূপালী বাংলাদেশকে জানান, ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।


