বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশে নিহত ৬

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশে নিহত ৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে  রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও  নরসিংদীতে ১ জন নিহত হয়েছেন।

পুরান ঢাকার কসাইটুলিতে শক্তিশালী ভূমিকম্পে একটি ভবনের রেলিং ধসে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বাড়ির একটি পুরোনো দেয়াল ধসে পড়লে মা–মেয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

নরসিংদীতে ভূমিকম্পের ঘটনায় নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।

এদিকে ভয়াবহ এ ভূমিকম্পে রাজধানীর কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ৬তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।