জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের পক্ষ থেকে সাত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর লিয়াজোঁ কমিটির বৈঠক থেকে এসব কর্মসূচি ঠিক করা হয়। আট দলের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম ও হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হোসাইন রায়হান প্রমুখ। বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে সাত কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো—৩০ নভেম্বর রংপুর বিভাগে বিশাল সমাবেশ; ১ ডিসেম্বর রাজশাহী বিভাগে সমাবেশ; ২ ডিসেম্বর খুলনা বিভাগে সমাবেশ; ৩ বিভাগে সমাবেশ; ৪ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগে সমাবেশ; ৫ ডিসেম্বর সিলেট বিভাগে সমাবেশ ও ৬ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে সমাবেশ।
আট দলের ৭ কর্মসূচি ঘোষণা
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ


