৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ‘ন্যায্য দাবি’ পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বৃহস্পতিবার) বিকেলে দলটির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রার্থীদের অভিযোগ লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত মাত্র দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে। তা ছাড়া দুটি স্পেশাল বিসিএসের কারণে অনেকের প্রস্তুতি-সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সাথে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আরও বলা হয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি পিএসসি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের “ম্যারাথন প্রতিযোগিতা” নয়, বরং একটি সঠিক ও ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি আহবান জানাচ্ছি।
পরীক্ষার্থীদের দাবি পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি : এনসিপি
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ



