বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

হাসিনা–জয়–পুতুলের প্লট দুর্নীতি মামলার শুনানি আজ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
হাসিনা–জয়–পুতুলের প্লট দুর্নীতি মামলার শুনানি আজ

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার (১০ নভেম্বর)। এসব মামলায় ক্ষমতাচ্যুত  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি হিসেবে রয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আজকের শুনানি গ্রহণ করবেন। এর আগে গত ৬ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাদের জেরা শেষ করতে না পারায় আদালত শুনানি মুলতবি করে আজকের দিন ধার্য করেন।

ওইদিন আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান। আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ আসামির মামলার তদন্ত কর্মকর্তা, আর রাশেদুল হাসান শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ আসামির মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তাদের জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি।

এছাড়া, আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও একটি মামলার তদন্ত করছেন, যার সাক্ষ্যগ্রহণও আজ স্থগিত রাখা হয়েছে।
তিন মামলায় এ পর্যন্ত মোট ৭৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ ছয় মামলার মধ্যে তিনটির অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই দিন বিশেষ জজ আদালত-৪ বাকি তিন মামলার অভিযোগ গঠন করেন।

এর আগে, গত ২০ জুলাই মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসাইন গালিব আসামিদের বারবার আদালতে অনুপস্থিতির কারণে মামলাগুলো বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।