রাজশাহীর মোহনপুরে এক অটোচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত অটোরিকসা চালকের নাম ফজলুর রহমান (৩৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছেন, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশি ছিনতাইকারীরা তার অটো রিকসাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনপুর থানার এসআই মোদাশ্বের হোসেন খান জানান, অটোরিকসা চালক ফজলুর রহমান রাজশাহী নগরীর আসাম কলোনীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন । শনিবার সন্ধ্যার দিকে নগরী থেকে যাত্রীবেশি ছিনতাইকারীরা অটোটি ভাড়া নেয় মোহনপুরের কেশরহাট যাবে বলে। ছিনতাইকারীরা কেশরহাট থেকে কিছুটা দুরে শিয়ালকোলার দিকে যায়। এখানেই ছিনতাইকারীরা ফজলুর রহমানের অটো রিকসাটি ছিনতাই করার চেষ্টা করে। এ সময় বাধা পেয়ে ছিনতাইকারীরা ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমান অটোটি চালিয়ে কেশরহাট বাজার পর্যন্ত আসে। সেখানেই সে জ্ঞান হারায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানেই ফজলুর রহমান মারা যায়। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, আহত হওয়ার পর ফজলুর রহমান অটোটি নিজেই চালিয়ে নিয়ে কেশরহাট পর্যন্ত আসেন। তখন সে কথা বলতে পারছিল। স্থানীয়দের সে জানায় তার অটো ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে গলায় ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি ছিনতাইকারীরা ফজলুর রহমানকে হত্যা করে অটোটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ফজলুর রহমান স্ত্রী ও দুই ছেলে নিয়ে আসাল কলোনী এলাকায় বসবাস করতেন। ফজলুর রহমানের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে হত্যা মামলা রুজু করা হবে।
রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ এলএ শাখায় পড়ে আছে ১ হাজার ২৯০ কোটি টাকা
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
রামেক পরিচালকের কক্ষে বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক
উত্তরাঞ্চল
৯ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত
উত্তরাঞ্চল
৮ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাণীনগরে উদ্ধার করা চোরাই গরু নিয়ে চরম বিপাকে থানা পুলিশ
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ



