বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের শেষ সময় ১০ নভেম্বর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
শেয়ার
ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের শেষ সময় ১০ নভেম্বর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের আবেদন করার জন্য ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে সব মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী।

এতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। আর আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। তাই ভোটার তালিকা গুছিয়ে নিতে এ সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।