বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

অবৈধ ভবন নির্মাণ ও মাদক বন্ধে জেনেভা ক্যাম্পে অভিযান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২ নভেম্বর ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
অবৈধ ভবন নির্মাণ ও মাদক বন্ধে জেনেভা ক্যাম্পে অভিযান

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অবৈধভাবে গড়ে তোলা বহুতল ভবন, ক্যাম্পের ভেতর অবৈধভাবে বসবাস করা বাসিন্দাদের উচ্ছেদসহ মাদক বন্ধে চেকপোস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যৌথ পরিদর্শনে নেমেছে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
‎
‎রোববার (২ নভেম্বর) বেলা ১২টায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পরিদর্শন শুরু হয়।
‎
‎এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা, মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর উপ-সচিব সাদিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী, জেনেভা ক্যাম্পের প্রতিনিধি এবং স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
তারা ‎পরিদর্শনকালে জেনেভা ক্যাম্পের ভেতরে ঘুরে ঘুরে স্থাপনা, চলাচল ও বসবাসের ব্যবস্থা এবং রাস্তা দখল করে অবৈধ দোকানগুলো পরিদর্শন করেন।
‎
‎এস আই/ ডেস্ক