বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা দেওয়ায় শ্রীলঙ্কার দুই নারী বিমানবালাকে মারধর করেছেন সৌদি আরবের ২৮ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর রোববার জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই সৌদি যুবক আসছিলেন। বিমানটি সৌদির রাজধানী রিয়াদ থেকে শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।
বিমানটি যখন অবতরণ করছিল তখন সৌদির ওই যুবকের টয়লেটের বেগ পায়। তখন তিনি টয়লেটে যেতে চান। কিন্তু বিমানবালারা জানান, এই সময় নিরাপত্তার স্বার্থে সবাইকে সিটবেল্ট শক্ত করে পরে থাকতে হবে এবং টয়লেটে যাওয়া যাবে না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তিনি বিমানবালাদের মারধর করেন। তারা বিষয়টি পাইলটকে অবহিত করলে তিনি ঘটনা সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।
জানা গেছে, সৌদির এ ব্যক্তি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যেতেন। কিন্তু এখন তাকে শ্রীলঙ্কাতেই আটকে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার তাকে দেশটির রাজধানী কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে। সেখানে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: ডেইলি মিরর
বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা, দুই বিমানবালাকে মারধর সৌদি যুবকের
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ


