চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটিতে ৭৫৩ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছে। রোববার সকাল ১০টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ওমর ফারুক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ সেলিম আহমেদ এবং শিক্ষক আব্দুল কাইয়ুম, দুর্গাচরণ রায় ও আব্দুল মালেক। এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ওরিয়েন্টেশন ও অভিভাবক মতবিনিময়
সম্পর্কিত সংবাদ
৩৮ বছরেও বাড়েনি শিক্ষক পদ, পাঁচ শিক্ষকেই চলছে ৪০০ ছাত্রীর পাঠদান
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
শিক্ষা
১ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে যে ৩৯ কলেজে শতভাগ ফেল
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
১০ শিক্ষকের ৭ শিক্ষার্থী, পাস করেনি কেউ
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ


