মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ‘অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’র (পিএএম) নেত্রী ফাতিমা জাহরা এল মানসুরি। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি আসনে জয়লাভ করে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে ফাতিমা জাহরার দল পিএএম। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না পাওয়ায় সরকার গঠনের লক্ষ্যে এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাকে জোট আলোচনা চালাতে হবে। ৫০ বছর বয়সী ফাতিমা জাহরা পেশায় একজন আইনজীবী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দেশটির ঐতিহ্যবাহী শহর মারাকেশের মেয়র এবং আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরক্কোর রাজনৈতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের ক্ষেত্রে তার এই নিয়োগকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নবগঠিত সরকারকে দেশের বর্তমান অর্থনৈতিক মূল্যস্ফীতি, বেকারত্ব দূরীকরণ ও মজুরি বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি ২০৩০ সালে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে।
মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ


