রাজধানীর শাহআলী এলাকায় সড়কের পাশে পলিথিনের ব্যাগের মধ্যে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন। আজ বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শাহআলী থানার ব্লক-ডির ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ শুনে নবজাতকটি দেখতে পান এক ব্যক্তি। ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে কলটেকার মো. সাহেল খান কলটি ধরেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. মাসুম বিল্লাহ বিষয়টি শাহআলী থানার সঙ্গে সমন্বয় করেন। খবর পেয়ে শাহআলী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে শিশু হাসপাতালে নিয়ে যায়। শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পলিথিনের ব্যাগে কান্নারত নবজাতক, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


