নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রোজা ও বিভিন্ন পরীক্ষার সময়সূচির বিষয়টি বিবেচনায় রেখে আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে কমিশন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালেসচিবালয়ে এক ব্রিফিংতিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইসির বক্তব্য অনুযায়ী চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন। রোজা-পরীক্ষার কারণে ৬ জুনের মধ্যে স্থানীয় ভোট শেষ করার পরিকল্পনা ইসির। তিনি আরও বলেন, তবে কখন ভোট হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। মীর শাহে আলম বলেন, ৫টি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা লাগতে পারে, এই পরিমাণ বাজেট প্রস্তুত আছে। এ সময় বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সারা দেশের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা ছাড় দেয়া হবে।
চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


