বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ, পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মনোগ্রাম ব্যবহার এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় কাটাখালী সমসাদীপুরে অবস্থিত আলিফ ট্রেডার্স বেকারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এই অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে জরিমানা
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ এলএ শাখায় পড়ে আছে ১ হাজার ২৯০ কোটি টাকা
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
রামেক পরিচালকের কক্ষে বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক
উত্তরাঞ্চল
৯ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত
উত্তরাঞ্চল
৮ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাণীনগরে উদ্ধার করা চোরাই গরু নিয়ে চরম বিপাকে থানা পুলিশ
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ



