দেশের অভিনয়জগতের পরিচিত মুখ, জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক মাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’–তে অভিনয় করছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। রিনা রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
সম্পর্কিত সংবাদ
ব্যাচেলর পয়েন্টের শেষ দিনের শুটিং নিয়ে অমির আবেগঘন বার্তা
বিনোদন
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, দেওলিয়া হচ্ছেন অনন্ত জলিল?
বিনোদন
৯ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
দেশটা কার হাতে? গভীর রাতে লাইভে নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরীমনির
বিনোদন
৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
সৌদি আরবে ‘রামায়ণ’ সিনেমার প্রচার নিয়ে বিতর্ক
বিনোদন
৮ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার
বিনোদন
৬ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
বিনোদন
৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিনোদন
৪ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিনোদন
৪ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ


