হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারা কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা
সম্পর্কিত সংবাদ
উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী-সন্তান
সারাদেশ
১১ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ঢাকায় পদায়ন পেতে ইইডি প্রকৌশলীদের ডিও লেটারের হিড়িক!
সারাদেশ
১০ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
পাবনায় ৬১১ বস্তা সার লুট
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা ফ্যাসিজমের লক্ষণ: বিএনপি নেতা রাইট
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
গণপিটুনিতে এক মাসে প্রাণ গেল ৩২ জনের
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সারাদেশ
৭ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ



