পর্দার রূপালি জগৎ হোক কিংবা নেটদুনিয়ার রঙিন ক্যানভাস ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার যেকোনো উপস্থিতি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় তিনি যেন এক চিরসবুজ আকর্ষণ। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া ‘ভাইরাল গুজব’ নিয়ে দারুণ খোলামেলা আলোচনায় মেতেছেন এই অভিনেত্রী। ফাস করেছেন নেটদুনিয়ায় ঝড় তোলা সেই ঘটনার পেছনের আসল গল্প। মূল ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমার শেয়ার করা এক ভিন্নধর্মী আবেগঘন ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা যায় এ তারকাকে। পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’—সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভালোবাসার ইমোজি। তবে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করে এক অনুষ্ঠানে হেসে হেসেই পূর্ণিমা বলেন, ‘না আমি দিয়েছি, আমি আর পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে, ফটোশুট করছি এমনকি আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।’ রিসোর্টের আতিথেয়তা ও রান্নার প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে পূর্ণিমা আরও যোগ করেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করে, আমি খেতে পছন্দ করি, আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখতে।’ শেষে বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটুক, খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’
‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
সম্পর্কিত সংবাদ
ব্যাচেলর পয়েন্টের শেষ দিনের শুটিং নিয়ে অমির আবেগঘন বার্তা
বিনোদন
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, দেওলিয়া হচ্ছেন অনন্ত জলিল?
বিনোদন
৯ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
দেশটা কার হাতে? গভীর রাতে লাইভে নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরীমনির
বিনোদন
৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
সৌদি আরবে ‘রামায়ণ’ সিনেমার প্রচার নিয়ে বিতর্ক
বিনোদন
৮ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার
বিনোদন
৬ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
বিনোদন
৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিনোদন
৪ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিনোদন
৪ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ


