উজানে ঢল আর ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। যা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বাড়তে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
সম্পর্কিত সংবাদ
উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী-সন্তান
সারাদেশ
১১ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ঢাকায় পদায়ন পেতে ইইডি প্রকৌশলীদের ডিও লেটারের হিড়িক!
সারাদেশ
১০ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
পাবনায় ৬১১ বস্তা সার লুট
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা ফ্যাসিজমের লক্ষণ: বিএনপি নেতা রাইট
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
গণপিটুনিতে এক মাসে প্রাণ গেল ৩২ জনের
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সারাদেশ
৭ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ


