উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। আজ মঙ্গলবার (১৯ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। যাদের নোটিশ দেওয়া হয়েছে, তারা হলেন— শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। নোটিশে বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষায় ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এমন ভুল থাকায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়ে। সড়ক ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীরসড়ক ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর এতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এ ধরনের ত্রুটি থেকে যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। একই সঙ্গে এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি ও অসঙ্গতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই গতকাল সোমবার (১৩ জুলাই) এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের দুটি সৃজনশীল প্রশ্নে অসঙ্গতি ধরা পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ
সম্পর্কিত সংবাদ
৩৮ বছরেও বাড়েনি শিক্ষক পদ, পাঁচ শিক্ষকেই চলছে ৪০০ ছাত্রীর পাঠদান
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
শিক্ষা
১ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে যে ৩৯ কলেজে শতভাগ ফেল
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
১০ শিক্ষকের ৭ শিক্ষার্থী, পাস করেনি কেউ
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ


