ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। একটি বিশেষ প্রতিবেদনে তারা জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের আলামত পাওয়া গেছে। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এসব চিত্র অনুযায়ী, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে ইরান। প্রতিবেদনে পারচিনের একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে। জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র সম্পর্কে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, “আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।” তিনি বলেন, “হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পর সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।” বিশেষজ্ঞরা বলছেন, এসব ট্রাক থেকে ধারণা করা হচ্ছে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে। পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে। সূত্র: সিএনএন
ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ



