রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ। একই সঙ্গে দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়। শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। কর্মসূচির আয়োজন করে সম্মিলিত নাগরিক সমাজ। সংগঠনের সমন্বয়কারী ও শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে এবং কবি নাহিদ আফরোজ লিজার সঞ্চালনায় বক্তব্য দেন ভয়েস অব কানসাস সিটিজেট-ভিসিসি চেয়ারম্যান ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক কবি মিতা রহমানসহ অনেকে। এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, “বাংলাদেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে, সে দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। আর কোনো রামিসার যেন এমন পরিণতি না হয়, সে জন্য সরকারকে কঠোর হতে হবে।” তিনি আরও বলেন, “দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বাড়ছে। গত ১০ দিনে দেশে পাঁচটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন বলেন, “একটি সভ্য ও মানবিক রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এমনকি জনপরিসরেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি জাতির জন্য গভীর উদ্বেগের।” সাংবাদিক ও কবি অশোক ধর বলেন, “রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং সর্বস্তরে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” সভাপতির বক্তব্যে কমরেড আবুল হোসাইন বলেন, “শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া বর্বর ঘটনা পুরো জাতিকে মর্মাহত করেছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম প্রমাণ।” তিনি আরও বলেন, “ঘর থেকে স্কুল—কোথাও শিশুদের নিরাপত্তা নিশ্চিত নয়। এটি আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা বারবার শাস্তি এড়িয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হবে।”
শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্মিলিত নাগরিক সমাজের
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


